শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

ছাত্র সংসদ নির্বাচন : বিয়ানীবাজার সরকারি কলেজে সময়ের দাবি

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বিয়ানীবাজার সরকারি কলেজে দীর্ঘ ২৬ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই। ১৯৯৯ সালের পর থেকে এ প্রক্রিয়া বন্ধ থাকায় শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এই কলেজে নেতৃত্বশূন্যতা শুধু সাংগঠনিক কার্যক্রমকেই নয়, বরং সামগ্রিক শিক্ষার পরিবেশকেও স্থবির করে দিয়েছে।

ছাত্র সংসদ যেখানে সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, ভ্রমণ, জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানসহ নানা কার্যক্রমের প্রাণকেন্দ্র হওয়ার কথা, সেখানে তা না থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত। আবাসন সংকট, যাতায়াত সমস্যা, বহিরাগতদের অনুপ্রবেশসহ নানা ইস্যু সমাধানের জন্যও কোনো নেতৃত্ব নেই। অথচ প্রতি বছর ভর্তি ও সেশন ফি’র সঙ্গে ছাত্র সংসদ ফি আদায় করা হয়, যা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে।

কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষা মন্ত্রণালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা না থাকায় তারা নির্বাচন আয়োজন করতে পারছেন না। তবে প্রশ্ন হলো, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কি এড়ানো যায়?

আজ যখন দেশের বিভিন্ন স্থানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরদার হচ্ছে, তখন বিয়ানীবাজার সরকারি কলেজেও এর আয়োজন সময়ের দাবি। কারণ ছাত্র সংসদ কেবল রাজনীতির অঙ্গন নয়; এটি নেতৃত্ব গঠনের জায়গা, যেখানে গড়ে ওঠে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews