1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি-সদস্যরা সংসদ নির্বাচনে অযোগ্য

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
নির্বাচন কমিশন (ইসি) সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে। নতুন বিধান অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য থাকা ব্যক্তিকে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।

এছাড়া, আদালত কর্তৃক ফেরারি ঘোষিত ব্যক্তিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না। সংশোধিত আরপিওর খসড়া ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে এটি উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনে অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর চূড়ান্তভাবে প্রস্তাবিত হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে ভবিষ্যতে বিধানটি পুনরায় সংশোধন করা যেতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট