শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে জানা গেছে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরিতে, অর্থাৎ ৬ সেপ্টেম্বর, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করবে।

চিঠিতে জানানো হয়, কর্মসূচির সূচনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর সকল শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের উৎসাহিত করছে যাতে তারা ইসলামের শিক্ষার আলোকে মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews