1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম অবশেষে স্বস্তির আলো: অবসর ও কল্যাণ সুবিধার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওসি’র শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বনাম জনআস্থা: বিয়ানীবাজারের মানুষের প্রশ্ন পল্লবীর আলোচিত শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ড: মাত্র ১৭ দিনে বিচার সম্পন্ন, নজির স্থাপন করল আদালত

ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেলেন মো. সাব্বির ফয়েজ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ পদে নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

মো. সাব্বির ফয়েজ এর আগে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছিলেন। এর পাশাপাশি তিনি দেশের বিভিন্ন জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে মো. সাব্বির ফয়েজকে এ পদে নিয়োগ দেওয়া হলো।

ব্যক্তিগতভাবে তাঁর পূর্বপুরুষের আদি নিবাস সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে। বর্তমানে তিনি পৌরশহরের নয়াগ্রামের বাসিন্দা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট