মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন

বাগবাড়ী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারের বাগবাড়ী এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের গৌরব ও মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যকে নতুন প্রেরণার উৎস হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়াই, বিশিষ্ট সমাজসেবী অহিদ আহমদ তালুকদার ও কাজী আবুল কাশেম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান।

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা, শ্রম ও অধ্যবসায় শুধু বিদ্যালয়ের গর্ব নয়, অভিভাবক এবং সমাজেরও গর্বের বিষয়। এ ধরনের সংবর্ধনা ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা অনুষ্ঠানটিকে আবেগঘন ও অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজকে আলোকিত করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews