1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

২০২৬ সালের এসএসসি পরীক্ষা: নিয়মিতদের সংক্ষিপ্ত সিলেবাস, অনিয়মিতদের পূর্ণাঙ্গ সিলেবাসে

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। অপরদিকে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সকল শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “বিধান অনুযায়ী এমন সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। তবে যেসব শিক্ষার্থী অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে, তারা ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে।

সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট