শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

স্মার্ট প্রতারকের ফাঁদে বিয়ানীবাজার: দোকান থেকে উধাও টাকার বান্ডেল!

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশের গ্রামীণ এলাকায় অভিনব প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। পণ্য ক্রয়ের নাম করে দোকানে ঢুকে প্রতারকরা ক্যাশ থেকে বান্ডেল টাকা নিয়ে সটকে পড়ছে। রবিবার একই দিনে পৃথক তিনটি ঘটনায় ১ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এতে ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, স্মার্ট পোশাক ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে পণ্য কেনেন এবং টাকা পরিশোধের ভান করেন। ভাংতি দেয়ার ফাঁকে প্রতারক ক্যাশ থেকে টাকার বান্ডেল হাতে নিয়ে নতুন নোট চাওয়ার অজুহাতে সেটি পকেটে ভরে নির্বিঘ্নে বেরিয়ে যান। একই ব্যক্তি মাত্র পাঁচ মিনিটের মধ্যে দক্ষিণ বাজারের দুটি প্রতিষ্ঠানে একই কায়দায় প্রতারণা চালান— একটি মুদি দোকান এবং মেসার্স আব্দুর রহমান দুধ ঘর। এছাড়া শহরের চাউল গলির আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও একই চক্রের খপ্পরে পড়ে।

মেসার্স আব্দুর রহমান দুধ ঘরের মালিক আব্দুর রহমান বলেন, “প্রতারক কাপ দই কিনে ১ হাজার টাকার নোট দেয়। আমি ভাংতি দিতে টাকার বান্ডেল বের করলে নতুন নোট দেয়ার অনুরোধ জানায় এবং বান্ডেল নিয়েই বেরিয়ে যায়। মাথায় ক্যাপ থাকায় সিসিটিভিতে মুখ স্পষ্ট দেখা যায়নি।”

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান,
“প্রতারক চক্র শনাক্তে তদন্ত চলছে। ব্যবসায়ীদের আরও সতর্ক হতে হবে।”

ব্যবসায়ীদের প্রতি পঞ্চখণ্ড আই পোর্টালের অভিমত,

“প্রতারক সনাক্তকরণে অচেনা ক্রেতার প্রতি সতর্ক থাকুন, সিসিটিভি কার্যকর রাখুন ও সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানান।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews