1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের হুঁশিয়ারি: ১৪ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচি

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :

জাতীয়করণকে অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বুধবার বিকেলে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিক্ষকদের অন্যান্য দাবিগুলোও সরকার বিবেচনা করবে।

বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও শিক্ষকরা শতাংশ হারে (২০%) বাড়ানোর দাবি জানিয়েছেন। শিক্ষকদের দু-এক দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে, যা পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।

এ ছাড়া, ১৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

এর আগে, সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে দেশের ৬৪ জেলার শিক্ষকরা অংশ নেন। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও পূর্ববর্তী সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার জাতীয়করণ ও অন্যান্য দাবিতে তারা ঢাকায় বৃহৎ সমাবেশে অংশ নিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট