1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

ঝুঁকিপূর্ণ আসামিদের ভার্চুয়াল শুনানির নির্দেশ : প্রস্তুত ডিজিটাল কোর্ট রুম

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক ;

জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্তদের মামলার শুনানি এখন থেকে আসামিদের কারাগারে রেখেই পরিচালিত হবে। এ সংক্রান্ত আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। বুধবার (০৬ আগস্ট) আদালতের সই করা আদেশে বলা হয়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, “এখন থেকে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও ঝুঁকিপূর্ণ আসামিদের আর আদালতে হাজির করা হবে না। ডিজিটাল পদ্ধতিতে তাদের ভার্চুয়ালি যুক্ত করে শুনানি অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “এতে করে সরকারের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিও কমবে। খুব দ্রুতই এই পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে।”

বিচারকের আদেশে আরও উল্লেখ করা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির বিভিন্ন আদালতে অনেক চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিপুল সংখ্যক আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে জঙ্গি, সন্ত্রাসী এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্তরাও রয়েছেন। আদালত প্রাঙ্গণে উপস্থিত এ সকল আসামির কারণে প্রায়ই নিরাপত্তা হুমকির মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর সমাধানে উচ্চ আদালতের প্রজ্ঞাপন অনুযায়ী অডিও, ভিডিও কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সাক্ষ্য গ্রহণ ও মামলার শুনানির নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

এ লক্ষ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষকে ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট