বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
“আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম পঞ্চখণ্ড হরগোবিন্দ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘিরে উত্তাল বিয়ানীবাজার গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির

৩৬ জুলাইয়ের দিনে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর: রাজনৈতিক মহলে গুঞ্জন ও কৌতূহল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদন :
আজ ৫ আগস্ট, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাঁচ শীর্ষ নেতা হঠাৎ কক্সবাজার সফরে গিয়েছেন। এদিন ঢাকায় আয়োজন চলছে নানা আনুষ্ঠানিকতার, যেখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

কিন্তু একই দিনে কক্সবাজারে গমন করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও তাঁর স্বামী যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাঁরা ইনানীর পাঁচ তারকা হোটেল ‘সি পার্ল’-এ অবস্থান করছেন।

বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে হওয়ায় এবং আলোচিত দিনে এই সফর হওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। গুঞ্জন ছড়িয়েছে, তাঁরা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হতে এসেছেন। যদিও এনসিপি নেতারা বিষয়টিকে গুজব ও “পর্যটন সফর” বলে দাবি করছেন।

তবু এই সফরের সময় ও প্রেক্ষাপট নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে যখন জাতি ঢাকায় ঐতিহাসিক ঘোষণাপত্র ও গণ-আন্দোলনের স্মরণে ব্যস্ত, তখন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের এহেন আচমকা ‘অবস্থান পরিবর্তন’ তাদের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়েই ভাবনার জন্ম দিচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews