শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

আগামীকাল শনিবার কথাসাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২৫তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (২ আগস্ট)। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের জাফর মঞ্জিলে কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আকাদ্দস সিরাজুল ইসলাম ১৯২২ সালের ২২ নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। ষাট দশকের অন্যতম কথাসাহিত্যিক হিসেবে খ্যাত তিনি ২০০০ সালের ২ আগস্ট ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।

সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা এই গুণী ব্যক্তির জীবদ্দশায় প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— নয়া দুনিয়া, নীরব নদী, পঞ্চবিংশতি, মাটির চেরাগ, সাবুর দুনিয়া, বন্দী জীবনের কিছু কথা, কারাগার থেকে বেরিয়ে, চালচিত্র এবং রাক্ষুসে বন্যা। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘মুক্তবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

তাঁর মৃত্যুর পর দুই খণ্ডে প্রকাশিত হয়েছে আকাদ্দস সিরাজুল ইসলামের সমগ্র রচনা। এছাড়াও, তাঁর স্মৃতিকে ঘিরে প্রকাশিত হয়েছে একটি স্মারকগ্রন্থ। নাগরী লিপি গবেষক মোস্তফা সেলিমের সম্পাদনায় ঢাকার স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘পাঠক সমাবেশ’ থেকে গত বছর প্রকাশিত হয়েছে সাপ্তাহিক ‘মুক্তবাংলা’র প্রতিলিপি সংস্করণ।

উল্লেখ্য, তিনি ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews