শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

বিরোধ ও সমঝোতার দ্বন্দ্বেই এগোচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য গঠনে এগোচ্ছে রাজনৈতিক দলসমূহ: বাস্তবায়নে নির্ধারিত দুই বছরের সময়সীমা

✍️ Π পঞ্চখণ্ড আই প্রতিবেদক
বিরোধ ও মতানৈক্যের মধ্যেও ধাপে ধাপে এগিয়ে চলেছে ঐতিহাসিক জুলাই সনদ। জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে ‘ঐতিহাসিক জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী গণআন্দোলন ও গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ঘোষিত এই সনদের সংবিধানিক স্বীকৃতির দাবি জোরদার হচ্ছে প্রতিদিন।পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ—সকল দলের লিখিত প্রতিক্রিয়া গ্রহণ করে চূড়ান্ত প্রস্তাবনার কাজ চলছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক আলোচনার ভিত্তিতে এখন পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যদিও দু’টি বিষয়ে ‘নোট অফ ডিসেন্ট’ রয়েছে। অন্যদিকে, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধের মধ্যেও সমঝোতার পথ খুঁজে নিচ্ছে রাজনৈতিক দলগুলো।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সাংবাদিকদের জানান,

“পর্যবেক্ষণের জন্য জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি, যদি কোনো সুপারিশ, পরামর্শ বা পরিবর্তনের প্রস্তাব থাকে, তা ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে জানাতে হবে।”
এই সময়সীমার মধ্যে মতামত দিলে তা খসড়ার চূড়ান্তকরণে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ২০তম বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল: সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল নিয়োগ ও নারীর প্রতিনিধিত্ব

বিএনপি আলোচনার শুরুতেই ওয়াকআউট করলেও পরে আলোচনায় যোগ দেয়। তারা জোর দিয়ে বলে, নির্বাহী বিভাগকে কর্তৃত্বহীন রেখে কেবল জবাবদিহির কাঠামো টিকিয়ে রাখা বাস্তবসম্মত নয়।

জামায়াতে ইসলামী দাবি করে, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ যথেষ্ট স্বাধীন এবং সেখানে সরকারি হস্তক্ষেপের কোনো আইনি সুযোগ নেই। তারা গোপন নয়, ওপেন ব্যালটে র‍্যাংক চয়েস প্রক্রিয়ায় ভোট দেওয়ার প্রস্তাব দেয়।

বিএনপি তত্ত্বাবধায়ক কাঠামোর প্রশ্নে ত্রয়োদশ সংশোধনীতে ফিরতে চাইলেও রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে আপত্তি জানায়। তাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব— প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর—কমিশনে গৃহীত হয়েছে।

কমিশনের পক্ষে ড. আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন,

“আলোচনার ভিত্তিতে আমরা যেখানে পৌঁছেছি, তা একটি বড় অগ্রগতি। রাজনৈতিক দলগুলোর পরামর্শ পাওয়ার পরেই আমরা চূড়ান্ত খসড়ায় যাব।”

সংকলন Π আতাউর রহমান

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews