1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের স্মরণে কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার (সিলেট), ২৩ জুলাই:

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি ও নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বেলাল আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মো. হোসেন আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রেজাউল করিম।

সহকারী প্রধান শিক্ষক আতিকুল ইসলাম এর পরিচালনায় বক্তারা তাঁদের বক্তব্যে এই মর্মান্তিক দুর্ঘটনাকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এক গভীর ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এডহক কমিটির সভাপতি বেলাল আহমদ বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তারা শুধু কোনো স্কুলের শিক্ষার্থী নয়, তারা ছিল জাতির ভবিষ্যৎ। আমাদের দায়িত্ব তাদের স্মৃতি ও শিক্ষা-স্বপ্নের মর্যাদা রক্ষা করা।”

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত করা হয়। একইসাথে নিহত শিক্ষার্থী, শিক্ষক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, প্রতিনিধি, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট