মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধাপে ধাপে আবাসিক গ্যাস সংযোগ তুলে দিতে চায় সরকার বিয়ানীবাজার থানার ধারাবাহিক অভিযানে মাদক, চোরাচালান ও চুরি দমনে সাফল্য; ৫ জন গ্রেফতার পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ছাত্রশিবিরের চার শাখায় নতুন নেতৃত্ব নির্বাচন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:

বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের চারটি শাখায় ২০২৫ সালের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ষাণ্মাসিক সাথী সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ, উত্তর, পশ্চিম এবং বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতির পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ এবং সেক্রেটারির পদে সাথীদের পরামর্শের ভিত্তিতে মনোনয়ন প্রদান করা হয়।

নির্বাচিত নেতৃবৃন্দ:
* দক্ষিণ শাখা: সভাপতি – ফাতেহুল ইসলাম, সেক্রেটারি – আবু সাইদ

  • উত্তর শাখা: সভাপতি – আব্দুল মুমিন, সেক্রেটারি – হামিদুল্লাহ আল সাঈদ

  • পশ্চিম শাখা: সভাপতি – আব্দুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারি – নুরুল আমিন

  • সরকারি কলেজ শাখা: সভাপতি – আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি – তোফায়েল হাসান তোহা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি মারুফ আহমদ (রাজু)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সাবেক কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, জেলা পূর্বের সাবেক সভাপতি রুকন উদ্দিন, সেক্রেটারি আবু আইয়ূব মঞ্জু, এবং বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর মাওলানা জমির হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মারুফ আহমদ বলেন,

“নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রশিবিরের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ।”

সমাবেশে জেলা ও উপজেলা শিবির নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক সাথী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews