1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

বেসরকারি শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা: এনটিআরসিএ সুপারিশ বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | পঞ্চখণ্ড আই.কম :
বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে “বেসরকারি শিক্ষক ও কর্মচারী অবসর ও কল্যাণ আইন, ২০২৩” এর ধারা ৮(৬) অনুসরণ করে নিয়োগপ্রক্রিয়া পরিচালনার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়, এখন থেকে শুধুমাত্র এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দিতে হবে। পাশাপাশি, নতুন নিয়োগপ্রাপ্তদের পেনশন ও কল্যাণ ট্রাস্টে যুক্ত করাও বাধ্যতামূলক।

মাউশির উপপরিচালক (মাধ্যমিক-২) এস এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনায় দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন আইন মেনে নিয়োগ নিশ্চিত করা হয়।

বিষয়টি ২৩ জুন ২০২৫ তারিখের এক বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে।

এ নির্দেশনার ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বাড়বে এবং শিক্ষক-কর্মচারীরা সরকারি সুবিধার আওতায় আসতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Π সংক্ষিপ্ত নির্দেশনার মূল দিক:
★ এনটিআরসিএ সুপারিশ ছাড়া নিয়োগ নয়
★ পেনশন ও কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক
★ আইন লঙ্ঘন করলে নিয়োগ বাতিলযোগ্য

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট