শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

বিয়ানীবাজারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার পৌরশহরে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) বিকেলে পৌরশহরের ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রাটি শুরু হয়ে বাসুদেব মন্দির ঘুরে আবার ইসকন মন্দিরে এসে শেষ হয়।

উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সের হাজারো ভক্ত। সুসজ্জিত রথটি বাদ্যযন্ত্রের তালে তালে টেনে নিয়ে যান সনাতন ধর্মাবলম্বীরা। এতে এক মনোমুগ্ধকর ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয় শহরের প্রধান সড়কজুড়ে। রথযাত্রা চলাকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, রথযাত্রা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি সব ধরনের অশুভ শক্তিকে বিদায় দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এ উৎসবের মাধ্যমে সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সহাবস্থানের এক অনন্য মেলবন্ধন গড়ে ওঠে।

রথযাত্রা নির্বিঘ্ন করতে বিয়ানীবাজার থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews