1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা

চার দশকের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রতিচ্ছবি- মোঃ নজরুল হক

আতাউর রহমান, শিক্ষাবিদ, কলামিস্ট ও সমাজচিন্তক
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

আতাউর রহমান :
আগামী ২৫ জুন ২০২৫, দীর্ঘ চার দশকের শিক্ষকতা জীবনের শেষ দিনটি অতিক্রম করবেন মোঃ নজরুল হক—একজন নির্লোভ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে তিনি যাচ্ছেন অবসরে, রেখে যাচ্ছেন অগণিত শিক্ষার্থীর হৃদয়ে শ্রদ্ধার অমলিন ছাপ।

মোঃ নজরুল হকের পৈত্রিক নিবাস সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামে। তাঁর পিতা ছিলেন মোঃ মিছির আলী। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শুরু হয় পি.এইচ.জি স্কুলে, যেখান থেকে তিনি এসএসসি পাস করেন। এরপর এইচএসসি এবং বিএসসি ডিগ্রি অর্জন করেন ঐতিহ্যবাহী সিলেট এম.সি কলেজ থেকে।

শিক্ষকতা পেশায় তাঁর যাত্রা শুরু হয় ১ জুন ১৯৮৬ সালে, ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে। সেখানে ছয় বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে ১ জুলাই ১৯৯২ সালে যোগ দেন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। এই বিদ্যালয়ে প্রায় ১৮ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে ১ ফেব্রুয়ারি ২০১০ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে। টানা পনের বছর এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে ২৪ জুন ২০২৫-তে শেষ হয় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষকতা অধ্যায়।

আগামি বুধবার (২৫ জুন) তিনি অবসরে যাচ্ছেন। এ অবসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি যেমন স্মৃতিমগ্ন, তেমনি কৃতজ্ঞ এ দীর্ঘ যাত্রাপথে পাওয়া শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা এবং অভিভাবকদের বিশ্বাসের জন্য। বিদ্যালয়, সমাজ ও জাতির জন্য তাঁর অবদান এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট