1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক ২১ জুন ২০২৫: হাইকোর্টের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন, অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে সুবিধা প্রদান এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অধিকার সংরক্ষণের দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)।

ফোরামের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসর গ্রহণের পর তিন থেকে চার বছর পর্যন্ত অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পান না, যা অব্যবস্থাপনার নির্মম পরিণতি। বক্তারা জানান, স্বল্প আয়ের শিক্ষক-কর্মচারীরা অবসরের পর চিকিৎসা, কন্যাদায়গ্রস্ততা বা ন্যূনতম জীবনযাপনেও হিমশিম খাচ্ছেন।

চাকরিজীবন সমাপ্তির ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা পাওয়া ও সর্বজনীন বদলির দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম।

বক্তারা উল্লেখ করেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতীতে ৬% হারে অর্থ কর্তন হলেও পরবর্তীতে কোনো আলোচনা ছাড়াই তা ১০%-এ উন্নীত করা হয়। এ বিষয়ে ফোরামের পক্ষ থেকে দায়ের করা মামলায় (নং ১৩১১৮/২০১৯) হাইকোর্ট অবসরের ছয় মাসের মধ্যে পাওনা পরিশোধ ও অতিরিক্ত কর্তনের বিপরীতে আনুপাতিক সুবিধা প্রদানের নির্দেশ দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

মানববন্ধনে আরও দাবি করা হয়, সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষক বদলি ব্যবস্থার বাস্তবায়ন, সন্তানদের জন্য শিক্ষা ভাতা চালু এবং এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের লক্ষ্যে সরকারকে সুস্পষ্ট পরিকল্পনা নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব মো. রফিকুল ইসলাম, নির্বাহী মহাসচিব জহিরুল ইসলাম, সহ-সভাপতি উপাধ্যক্ষ আবদুর রহমান, এস এম আনিসুল হক, মো. মিজানুর রহমান, আতিকুল ইসলাম খান, আতিক তালুকদার, সাহিদুর রহমান, মো. নুরুল্লাহ, তোফায়েল সরকার, ইসমাইল হোসেন, মাহমুদা কেয়া, সালমা আক্তার, মোখলেসুর রহমান লিটনসহ আরও অনেকে।

বক্তারা সরকারের প্রতি অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিষয়ে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট