1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক: আগামী বছর রমজানের আগে নির্বাচন চাইছে বিএনপি

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) নির্ধারিত এই বৈঠকে দেশের রাজনৈতিক অঙ্গন ও নির্বাচন নিয়ে বিস্তারিতে আলোচনা হয় বলে প্রেস উইং সূত্রে জানা গেছে।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। অপর দিকে, তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চাইছেন যে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগে নির্বাচন সম্পন্ন হোক। তাদের মত, এর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্য সম্পন্ন হতে হবে।

Π ডরচেস্টার হোটেলে গুরুত্বপূর্ণ বৈঠক

শুক্রবার দুপুর ২টায় লন্ডন সময় শুরু হওয়া এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Π প্রধান উপদেষ্টার কাছে খালেদা জিয়ার সালাম

বৈঠকের শুরুতে তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন।

Π নির্বাচন কমিশন শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে

শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে মনে করে সমস্যা রয়েছে, তা ভুল।” তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে দুপক্ষই যৌথ বিবৃতিতে বলেছে যে নির্বাচন কমিশন শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে।”

Π সংস্কার ও বিচার সম্পন্ন করাই অগ্রাধিকার

শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখায় প্রভাব ফেলবে কিনা — সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে নির্বাচনের আগে এর অগ্রগতি দেখতে পাব।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট