1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম

জুলাইয়ে প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

চলতি সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসে প্রকাশিত হতে যাচ্ছে।

গত ১১ জুন এ তথ্য নিশ্চিত করেছিলেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি বলেন, আগামী ১৩ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষকরা ইতিমধ্যে খাতা মূল্যায়ন সম্পন্ন করে বোর্ডে জমা দিতে শুরু করেছিলেন। তবে এখনও অনেক খাতা এসেছে, আবার অনেকগুলো আসা বাকি রয়েছে। সমস্ত খাতা পৌঁছালে তারপর শুরু হতে পারে নম্বর ইনপুট ও অন্যান্য আনুসাঙ্গিক কাজ।

ড. খন্দোকার এহসানুল কবির আরও উল্লেখ করেছিলেন যে, এই সমস্ত কার্যক্রম সম্পন্ন হলে চূড়ান্ত প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হবে।

খাতা সংগ্রহে সামান্য বিলম্ব হলেও তা ফল প্রকাশে বড় ধরনের প্রভাব ফেলেনি বলেও তিনি আশ্বাস দিয়েছেন। নির্ধারিত ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ছিল ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, অপর দিকে ছাত্রী ছিল ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারাদেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

অন্য দিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট