1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ

হজের আনুষ্ঠানিকতা শুরু: আরাফাতের ময়দানে কাল মূল পর্ব

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ বুধবার (৪ জুন, ৮ জিলহজ) মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে। লাখো হজযাত্রী আজ সাদা ইহরাম পরে দিনভর অবস্থান করছেন মিনা উপত্যকায়। গতকাল সন্ধ্যা থেকেই অনেকে মিনা অভিমুখে রওনা দেন।

মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন সুন্নত। তাঁবুতে তাঁরা জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন।

আগামীকাল বৃহস্পতিবার (৯ জিলহজ) হজযাত্রীরা ফজরের নামাজের পর যাবেন আরাফাতের ময়দানে। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান হজের মূল ফরজ বিধান। এরপর মুজদালিফায় রাতযাপন ও জামারায় কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হবে বাকি আনুষ্ঠানিকতা।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭,১৫৭ জন হজ পালন করছেন। ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ২২৪টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে পৌঁছান। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

সূত্র: বাসস

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট