শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

শোকবার্তা: পঞ্চখন্ড আংগুরা বালিকা বিদ্যালয়ের ছামাদ স্যার আর নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চখন্ড আংগুরা বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুস ছামাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

জনাব আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে উক্ত বিদ্যালয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। তাঁর অমায়িক ব্যবহার, সততা ও মানবিক গুণাবলি তাঁকে সকল সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে প্রিয় করে তুলেছিল।

তাঁর মৃত্যুতে বিয়ানীবাজার শিক্ষক সমিতির সভাপতি জনাব আব্দুদ দাইয়ান এবং বিয়ানীবাজার প্রতিষ্ঠান প্রধান পরিষদের আহ্বায়ক কলামিস্ট আতাউর রহমান ও উভয় সংগঠনের সচিব অসীম কান্তি তালুকদার এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন — আমিন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews