শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

২ মার্চ থেকে বিশাল ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : এবারের শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই ছুটির মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর এবং ঈদুল ফিতরসহ একাধিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার জন্য বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র থাকবে, ফলে ওই সময় এসব প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। সুতরাং, পরীক্ষার কেন্দ্র থাকা স্কুলগুলো প্রায় ২ মাস ১০ দিনের ছুটি কাটাবে।

এছাড়া, ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস চলবে এবং পরবর্তীতে ২ মার্চ থেকে ছুটি শুরু হবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি এবং বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ইউনুছ ফারুকী এ ছুটির ব্যাপারে নিশ্চিত করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews