1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দের শুভেচ্ছা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা— শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন

লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে যোগ দিলেন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি। গত ৫ আগস্ট সরকার পতনের পর তাদের লন্ডনের পূর্ব প্রান্তে ইম্প্রেসন ভেন্যুতে অনুষ্ঠিত সমাবেশে দেখা যায়।

আব্দুর রহমান ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ এবং হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

কবির বিন আনোয়ার জনপ্রশাসন খাতে একজন প্রভাবশালী কর্মকর্তা এবং তিনি গত বছরের জানুয়ারিতে মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসর নেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে আওয়ামী লীগের সদস্য হন এবং ৫ জানুয়ারি দলের নির্বাচন পরিচালনা কমিটির সহ-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনা সরকারের পতনের আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী ও নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন এবং অনেকেই দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। তবে উল্লিখিত চারজনকে লন্ডনে দেখা গেছে, যাদের বিরুদ্ধে দেশে একাধিক হত্যা মামলা রয়েছে।

গত ১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার দুর্বার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট