শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম পঞ্চখণ্ড হরগোবিন্দ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘিরে উত্তাল বিয়ানীবাজার গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স

অবসরপ্রাপ্ত শিক্ষক সমিত চন্দ্র নাথ আর নেই

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজার উপজেলার লাউতা বহুমুখী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সমিত চন্দ্র নাথ (৬১) প্রাণ হারিয়েছেন।

গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বড়লেখা পৌরসভার বরাইগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষক সমিত চন্দ্র নাথ বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার মৃত সত্যেন্দ্র চন্দ্র নাথের ছেলে।

স্থানীয় সূত্রমতে, সমিত চন্দ্র নাথ শুক্রবার সকালে একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন। চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি পিকআপ তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। রাগিব-রাবিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, দুর্ঘটনার বিষয়টি জানা নেই। তবে খোঁজ-খবর রাখছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews