1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

মাধ্যমিক শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত: শিক্ষা উপদেষ্টা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অবহেলিত। স্বল্প আয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই তাদের জন্য দুঃসাধ্য, শিক্ষকতায় তারা কিভাবে মনোযোগ দেবেন।

শনিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে সভাকক্ষে আলোচনা সভায় তিনি এ বলেন। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।

শিক্ষা উপদেষ্টা বলেন, যেকোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশাব্যক্ত করেন তিনি।

পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মাত্র দুই-তিন সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথমদিনে বই তুলে দেয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ।

অতিথিরা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট