1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় মিলল বালুভর্তি ট্রাকে

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় মিলল বালুভর্তি ট্রাকে। বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ ১৯ বিজিবির আওতাধীন সুরাইঘাট বিওপির সদস্যরা এসব কাপড় জব্দ করেন। দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজার নামক স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের মালামাল বোঝাই একটি বালুভর্তি ট্রাক রেখে কৌশলে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। পরে ট্রাকে তল্লাশি চালায় বিজিবির টহল দল। বালুভর্তি ট্রাক তল্লাশি করে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং অন্যান্য বিভিন্ন কাপড়জাত পণ্য উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী। তিনি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত পণ্যসামগ্রী তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট