বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম

দেশের সব সরকারি ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৯৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। সম্প্রতি খেলাধুলার প্রায় সব ক্ষেত্রে সংস্কারের দাবি জানানো হয়। ক্রিকেট বোর্ডে তো নতুন সভাপতিও চূড়ান্ত করা হলো। অন্য ক্রীড়া সংস্থাগুলোতেও পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে। এরই মধ্যে গত বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে দেশের সব বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে সবার কাছে গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী/ক্রীড়া সংশ্লিষ্ট/ ক্রীড়া সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিদের সমন্বয়ে স্ব-স্ব ক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করে তার অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews