বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আজ ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনকল্যাণ সমিতির স্মারকলিপি  সাংবাদিকতার মর্যাদা ও নৈতিকতা র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ পরিদর্শনে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আজ নানকার দিবস: শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সিলেটের কৃষকের ঐতিহাসিক বিদ্রোহের স্মরণ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি এম এ সাত্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক ও প্রতিবাদ সভা নিউইয়র্কে শ্রীধরার আতিকুর রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ: প্রভাব নয়, সরকারি গাইডলাইনই হোক চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা

এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শুরু হবে। এদিন সকালে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ অক্টোবর। ১৫ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী ব্যবহারিকের উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্য কাগজপত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধির কাছে জমা দিতে হবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ আর ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৭২৫টি। আর কেন্দ্রের সংখ্যা ৯ হাজার ৪৬৩। দেশের বাইরে বিদেশেও এবার মোট ২৮১টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় ৪৭টি, রিয়াদে ৪৩, ত্রিপোলিতে দুই, দোহায় ৬৩, আবুধাবিতে ৪৪, দুবাইয়ে ২২, বাহরাইনে ৩৪ ও ওমানে ২৬টি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews