শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ ৮ সিদ্ধান্ত

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক : চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হবে। সরকারি বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আজ রোববার (১১ আগস্ট) এই ধরনের আটটি সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত শুক্রবার পদত্যাগ করেছেন। এ ছাড়া পদত্যাগ করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম।

উপদেষ্টা পরিষদ সূত্রমতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে তিন সদস্যের (মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলাম) একটি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যে আরও আছে অতি দ্রুত কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে তাঁদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে।

এলক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশি ছাত্র-জনতার সমর্থনে প্রতিবাদ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন।

এ ছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। এসব ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।

এছাড়া আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল পুনরায় চালু করা হবে। তবে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর–১০ স্টেশনে ট্রেন থামবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews