মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত

কোটা আন্দোলনকারী তিন সমন্বয়কের নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : কোটা আন্দোলনকারী তিন সমন্বয়ক নতুন করে তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

দাবিগুলো হল- দ্রুত সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বাধীন কমিশন গঠন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়াসহ সব মামলা প্রত্যাহার করা এবং ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

নেতারা জানিয়েছেন, এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোকবার (২৮ জুলাই) গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন।

গেল শনিবার (২৭ জুলাই) রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মো. আবদুল হান্নান মাসউদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ–সমন্বয়ক রিফাত রশীদ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews