শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

দুর্যোগে ৮ জুলাই পর্যন্ত পেছাল সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : চলমান বন্যার দুর্যোগের কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কান্তি সরকার বৃহস্পতিবার (২০ জুন) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

২,২৭৫টি কেন্দ্রে ৯,৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট থেকে প্রায় ১ লাখ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে, সিলেটে বন্যা দেখা দিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা সেখানে পরে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews