1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

জকিগঞ্জে লোকমান চৌধুরী ও কানাইঘাটে মোস্তাক আহমদ পলাশ চেয়ারম্যান নির্বাচিত

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বন্যা কবলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী (জকিগঞ্জ) ও মোস্তাক আহমদ পলাশ (কানাইঘাট) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী। তিনি দোয়াত-কলম প্রতীকে ২৪ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ) পেয়েছেন ১৬ হাজার ৭৬৮ ভোট। এছাড়াও দুই চেয়ারম্যান প্রার্থী ছিলেন জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩০২টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট। এছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট