1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে জামানত হারালেন যারা-

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১জন প্রার্থী। তন্মধ্যে ১৪ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুসারে যারা জামানত রক্ষার ভোট সংখ্যার (মোট কাস্টিং ভোটের শতকরা ১৫ ভাগ) নিচে অবস্থান করেছেন তারাই জামানত হারিয়েছেন।

সেই নিরিখে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ৯ প্রতিদ্বন্দ্বীর মধ্যে জামানত হারিয়েছে ৬ জন। তারা হলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান (টেলিফোন- ৪৯৫৭ ভোট), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন (আনারস- ২৪৫১ ভোট), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ- ১২৭৬ ভোট), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল বারী (দোয়াত কলম- ১২৯১ ভোট), বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক সাংবাদিক মোঃ জহির উদ্দিন (ঘোড়া- ৯২৪ ভোট) এবং প্রবাসী বিএনপি নেতা মোঃ জাকির হোসেন সুমন (কাপ-পিরিচ- ২৬৬৩ ভোট )। এ পদে বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৬৮৪৫৬ টি ও জামানত রক্ষার ভোটের সংখ্যা ১০২৬৮ টি।

এবারের ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা হলেন- মোঃ খালেদুর রহমান (উড়োজাহাজ- ৭৫৬৩ ভোট), মোঃ জসিম উদ্দিন (টিউবওয়েল- ৭০৬৮ ভোট), সায়দুল ইসলাম (মাইক- ৬৩৪৫ ভোট), জামাল উদ্দিন (টিয়া পাখি- ৫০২০ ভোট) এবং সুহেল আহমদ রাশেদ (চশমা- ৩৮৬৭ ভোট)। এ পদে মোট বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৬৮৪৩৭ টি। জামানত রক্ষার ভোটের সংখ্যা ১০২৬৫ টি।

এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪ জন প্রার্থীর মধ্যে দু’জন জামানত হারিয়েছে। তারা হলেন- জাহানারা বেগম (কলস- ৬৭৭৭ ভোট) এবং রোমানা আফরোজ (বৈদ্যুতিক পাখা- ৫৮০৬)। এ পদে মোট বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৬৭৯২৫ টি। জামানত রক্ষার ভোটের সংখ্যা ১০১৮৮ টি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট