1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

কুড়ারবাজার হাই স্কুলে সভাপতি নির্বাচন সম্পন্ন

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬০৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : অবশেষে কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি জটিলতা কাটিয়ে ‘সভাপতি’ পদে আয়াতুর রহমান-কে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আয়াতুর রহমান কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামের বাসিন্দা।

আজ ২৫মে (শনিবার) সভায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো: আরিফুর রহমান-এর সভাপতিত্বে ও কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম এর পরিচালনায় সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন নবনির্বাচিত অভিভাবক সদস্য মোঃ আবু কাওছার, আব্দুল মুকিত, আব্দুল হামিদ, দেলওয়ার হোসেন, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো: ইনাম আহমদ, মো: ফরহাদ আলম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি লাকি আক্তার খাতুন।

সভায় অভিভাবক সদস্য মোঃ আবু কাওছার সভাপতি পদে আয়াতুর রহমান এর নাম প্রস্তাব করিলে উপস্থিত সকল সদস্যবৃন্দ সম্মতি প্রকাশ করেন। এর বিপরীতে কোন প্রার্থী না থাকায় প্রিজাইডিং অফিসার আয়াতুর রহমানকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ১৯ মে ২০২৪খ্রি. বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারন অভিভাবক সদস্য পদে মোঃ আবু কাওছার, আব্দুল মুকিত, আব্দুল হামিদ, দেলওয়ার হোসেন ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে জুলফা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে মো: ইনাম আহমদ (সহকারী শিক্ষক) ও মো: ফরহাদ আলম (সহকারী শিক্ষক), সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে লাকি আক্তার খাতুন(গ্রন্থাকারিক) এবং দাতা সদস্য পদে মো: জিয়া উদ্দিন আহমদ নির্বাচিত হন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট