1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

অষ্টম-নবমে মনিটরিং প্রশিক্ষণ পাবেন প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধানরাও

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৫২ বার পড়া হয়েছে

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অষ্টম ও নবম শ্রেণির মনিটরিংয়ের জন্য শিক্ষকদের পাশাপাশি প্রশিক্ষণ পাবেন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ও সহকারী প্রধানরাও। এ প্রশিক্ষণে মেন্টরিং ও মনিটরিংয়ে জোর দেয়া হবে। অর্থাৎ নতুন শিক্ষাক্রমের ক্লাস তাদরকি ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের প্রদর্শক হওয়ার প্রশিক্ষণ দেয়া হবে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের।

ইআইআইএনধারী ও ইআইআইএন-বিহীন স্কুল, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, মাদরাসার সুপার, সহকারী সুপার এবং অষ্টম শ্রেণি পর্যন্ত চলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ প্রশিক্ষণ পাবেন। এ প্রশিক্ষণ দিতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের তালিকা চেয়েছে তদারকির দায়িত্বে থাকা ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম। এজন্য আগামী ১৮ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের।

এ প্রশিক্ষণে মেন্টরিং ও মনিটরিংয়ে জোর দেয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ক্লাস তদারকি ও যেকোনো জটিলতার বিষয়ে পথপ্রদর্শক হওয়ার প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা। প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের জন্য ভাতা বা সম্মানীর ব্যবস্থাও থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট