ছবি ভিডিও ভিডিও
শিক্ষার খবর

বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে সোহেল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক : গত ৯ অক্টোবর ২০২৬, সকাল ১১টায় বাগবাড়ি এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বদরুল হক চৌধুরী কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব সোহেল আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আব্দুদ দাইয়ান। সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. হাসান মাহদী পবিত্র কোরআন তেলাওয়াত করে। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তার।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। ভালোভাবে লেখাপড়া করলে তিনি সব সময় তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সালমা চৌধুরী, সিনিয়র শিক্ষক মো. আব্দুস সালাম, বিশিষ্ট রাজনীতিবিদ নূরুল ইসলাম পুতুল, আবিদুর রহমান চৌধুরী এবং বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাহনাজ রহমান সংবর্ধিত অতিথির উদ্দেশে মানপত্র পাঠ করে। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে অষ্টম শ্রেণির ছাত্রী তাহমিদা জান্নাত মুন্তাহা।

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধনার জবাবে বিদ্যালয়ের প্রতি সম্মান ও সহযোগিতার নিদর্শন হিসেবে আলহাজ্ব সোহেল আহমদ চৌধুরীর সহধর্মিণী সালমা চৌধুরীকে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের সাফল্য এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।