
পঞ্চখণ্ড আই ডেস্ক : বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর শ্রীধরা, মধ্য শ্রীধরা ও পশ্চিম শ্রীধরা এলাকা ৮.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট এলাকা বেলা ১ টা থেকে ৩.৩০ পর্যন্ত বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে রাঙ্গাউটি, লাসাইতলা, ফতেহপুর, বাগের টিল্লা, নবাং-সুতারকান্দি, কসবা, মোকাম বাড়ি, ঘড়রবন্দ, লাউঝারী, কুড়ার বাজার, আঙ্গুরা বাজার, ফাঁড়ির বাজারসহ মোট ২০টি এলাকা।
গাছের ডালপালা ও বাঁশ কাটাসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিরতি দেওয়া হচ্ছে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।




