Eng
ইসলামিক

বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে না’ত প্রতিযোগিতা ও মাহফিল সম্পন্ন

প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৪:৪১ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই প্রতিবেদক, বিয়ানীবাজার: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজে না’ত প্রতিযোগিতা, না’তিয়া মাহফিল ও নাশিদ পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিয়ানীবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, আলেম-উলামা, সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। না’ত প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজন পরবর্তী সময়ে না’তিয়া মাহফিল ও নাশিদ পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট পূর্ব জেলা আল ইসলাহর সভাপতি আবু ছায়িদ মো. আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহর সাবেক কেন্দ্রীয় সদস্য ও স্পেনপ্রবাসী হাফিজ আব্দুল বাছিত জবলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আল ইসলাহর সভাপতি মাওলানা মো. লুৎফুর রহমান, পৌর আল ইসলাহর সভাপতি আলহাজ্জ মো. বদরুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি বিয়ানীবাজারের সভাপতি মাওলানা ক্বারী কাওছার আহমদ, তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের সভাপতি মাশুক আহমদ, কাতার আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, বিয়ানীবাজার উপজেলা তালামীযের সভাপতি জফরুল আলম, পৌর তালামীযের সভাপতি তানজিম আহমদ রিফাত এবং বিয়ানীবাজার সরকারি কলেজের সভাপতি মো. মফিজ উদ্দিন।

এ ছাড়া সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দিন, পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মো. আবু বকর আবু, লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম, তাফসীরুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-অফিস সম্পাদক রুহুল আমিনা, বিয়ানীবাজার উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান এবং পৌর তালামীযের সাধারণ সম্পাদক আবু তাইয়্যিব মো. নোমান।

অনুষ্ঠানের নাশিদ পর্বে নাশিদ সিরিজ- সিলেট; অনুভব- বড়লেখা; আসাস-বিয়ানীবাজার এবং এ উসওয়াতুল হাসানাহ, বিয়ানীবাজার-এর শিল্পীরা নাশিদ পরিবেশন করেন।

আয়োজকরা জানান, ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীপ্রেম, ইসলামী মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। নাশিদ ও না’ত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।