Eng
সিলেট

কৃতী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেবে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি: আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর 

প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | ৪:১৯ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বসবাসরত বিয়ানীবাজার উপজেলার কৃতী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট

সমিতির উদ্যোগের আওতায় ২০২৬ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ-৫.০০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৪.৭৫ অথবা এর ঊর্ধ্বে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্য শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আবেদন করতে হবে সাদা কাগজে। আবেদনে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর এবং প্রার্থীর স্বাক্ষর উল্লেখ করতে হবে।

আবেদনের সঙ্গে এসএসসি/দাখিল-২০২৬ সালের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং পিতা অথবা মাতার NID কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠাতে হবে—
জনাব মো. আব্দুল মুমিত, প্রধান শিক্ষক, রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়, বন্দর বাজার, সিলেট। মোবাইল: ০১৭১১-১২৯১৮৯।

আবেদন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে হাতে হাতে জমা দেওয়া যাবে।

এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর সুযোগ রয়েছে। এ জন্য ০১৭১১-৪৪৯৫৭৬ ও ০১৭১৫-৪৫৪৯৩৪ নম্বরে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৬১৩-৪৫২০২১, ০১৭১১-৭৩০৫৫৫, ০১৭১১-৪৪৯৫৭৬ ও ০১৭১১-১২৯১৮৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সভাপতি ডা. এম ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ খান, এডভোকেট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট, গার্ডেন টাওয়ার, দ্বিতীয় তলা, শাহজালাল ব্রিজ লিংক রোড, সিলেট।