
পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) চারখাই ইউনিয়নের কচকটখাঁ এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—গোলাপগঞ্জের ফুলবাড়ী এলাকার লায়েক আহমদ (৩৫), জকিগঞ্জের কাপনা গ্রামের দেলোয়ার হোসেন (৪০) ও গোলাপগঞ্জের বারকোট গ্রামের আবু তাহের আবু (২৬)।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার এসআই হোসাইন মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।




