মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব?

সমাজসেবী শামীমা মোস্তফাকে সম্মান জানাল US-Bangla Global Association

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যানুরাগী শামীমা মোস্তফা-কে স্বাগত সম্মাননা জানাল US-Bangla Global Association। সম্প্রতি সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শামীমা মোস্তফার সাম্প্রতিক স্বদেশ আগমন এবং সমাজ ও সাহিত্যে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন। একই অনুষ্ঠানে ভারতীয় কবি ড. তৈয়বুর রহমান চৌধুরীকে স্বাগত সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষিকা ও সমাজকর্মী সঞ্চিতা দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন US-Bangla Global Association-এর সাধারণ সম্পাদক ও কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিমা দেব এনি, সঞ্চিতা দেবনাথ, কৃষ্ণা সূত্রধর, রুবেল আহমদ , জুবেল আহমদ, মিলন আহমদ, আহমেদ আফনাফ, হামিদা জাহান, সানজিদা ফেরদৌস সহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে শামীমা মোস্তফার সাহিত্যচর্চা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে (১৪ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানটি অতিথিদের আন্তরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়।-প্রস বিজ্ঞপ্তি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews