শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

আগামীকাল (২৭ অক্টোবর) এমপিও বিল দাখিলের শেষ দিন: অনলাইনে জমা দিতে হবে তথ্য ও বেতন বিল

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামীকাল ২৭ অক্টোবর ২০২৫-এর মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ দিয়েছে। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ইএফটি (EFT) মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে এবং জুলাই পর্যন্ত অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। আগস্ট মাস থেকে বিল সাবমিট প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে চালু করা হয়েছে।

এজন্য প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd ওয়েবসাইটে লগ-ইন করে তাদের প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত তথ্য হালনাগাদ ও বিল দাখিল করতে হবে। প্রতিটি শিক্ষক ও কর্মচারীর প্রাপ্য এমপিও নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

এছাড়া, নিহত বা পদত্যাগকারী শিক্ষক-কর্মচারীর প্রাপ্যতা, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের তথ্যও সঠিকভাবে দাখিল করতে হবে। ভুল তথ্যের কারণে এমপিও অর্থ ইএফটিতে প্রেরণ ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে, বলা হয়েছে আদেশে।

মাউশি সব প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়সীমার মধ্যেই বিল সাবমিট করে নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews