বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য: দালাল নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে মুদি ব্যবসায়ীর মৃত্যু জাতীয় সেরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১৫ জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ

একক প্রার্থীর আসনে থাকবে বিকল্প ‘না’ ভোট: আসিফ নজরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক:

একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান চালু করার ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, যে আসনে একজন প্রার্থী থাকবে, সেখানে ভোটাররা চাইলে ‘না’ ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত আরপিও (Representation of the People Order) আইন চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ২০১৪ সালের ভুয়া নির্বাচনের স্মৃতি নিশ্চয়ই সবার মনে আছে, যখন ১৫৪টি আসনে একক প্রার্থী ছিলেন। এবার যেন তেমন সাজানো নির্বাচন না হয়, সে লক্ষ্যে একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাঁকে পছন্দ না করেন, ‘না’ ভোট দিতে পারবেন। এরপর সেই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী জোটের ক্ষেত্রেও নতুন বিধান রাখা হয়েছে। জোটের প্রার্থী হলেও ভোট হবে দলের প্রতীকে, যাতে ভোটারদের কাছে পরিষ্কার ধারণা থাকে তাঁরা কোন দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ সম্পর্কেও নতুন ব্যবস্থা রাখা হয়েছে। আসিফ নজরুল জানান, নির্বাচনকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রবাসীরা এখন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এর ফলে লাখ লাখ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

রাজনৈতিক দলের অনুদানে স্বচ্ছতা আনার বিষয়েও নতুন বিধান রাখা হয়েছে। তিনি বলেন, যারা রাজনৈতিক দলকে অনুদান, দান বা চাঁদা দেবেন, তাঁদের ক্ষেত্রে ৫০ হাজার টাকার বেশি অনুদান কেবল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে এবং দাতাকে নিজস্ব ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে।

এছাড়া, আগে কোনো নির্দিষ্ট ভোটকেন্দ্রে অনিয়ম হলে শুধু সেই কেন্দ্রের ফলাফল বাতিল করা যেত। এখন নতুন আইনে নির্বাচন কমিশন চাইলে পুরো নির্বাচনী এলাকার ভোটও বাতিল করতে পারবে—যদি মনে করে সেখানে অনিয়ম ছিল ব্যাপক। ভোট গণনার সময় মিডিয়া উপস্থিত থাকার সুযোগও রাখা হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও গণবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।

সূত্র: দেশ এডিশন, ২৩ অক্টোবর ২০২৫

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews