1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম অবশেষে স্বস্তির আলো: অবসর ও কল্যাণ সুবিধার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওসি’র শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বনাম জনআস্থা: বিয়ানীবাজারের মানুষের প্রশ্ন পল্লবীর আলোচিত শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ড: মাত্র ১৭ দিনে বিচার সম্পন্ন, নজির স্থাপন করল আদালত

এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য রাজস্ব খাতভুক্ত বৃত্তির সুখবর

পঞ্চখণ্ড আই প্রতিবেদন
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদন:
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য এ বছরও রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৭ আগস্ট (বৃহস্পতিবার) দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উদ্দেশে পাঠানো এক অফিস আদেশে মাউশি জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বৃত্তি কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পরিসংখ্যান পাঠাতে হবে। বিশেষ করে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জিপিএ-৫ না পেয়েও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

চলতি বছর মোট ১০,৫০০ জন শিক্ষার্থী এ বৃত্তির সুযোগ পাবে। এর মধ্যে ১,১২৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৯,৩৭৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করবে।

মেধাবৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৮২৫ টাকা করে পাবেন এবং বছরে এককালীন ১,৮০০ টাকা সহায়তা পাবেন।

সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩৭৫ টাকা এবং এককালীন ৭৫০ টাকা পাবেন।

মাউশি জানিয়েছে, এই বৃত্তির উদ্দেশ্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পাঠে আগ্রহ ও অধ্যবসায়ের প্রেরণা জোগানো। এজন্য যোগ্য নিয়মিত শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করতে ব্যস্ত সময় পার করছে শিক্ষা বোর্ডগুলো। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণ করা হলে দ্রুতই চূড়ান্ত তালিকা প্রকাশ করে বৃত্তি কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট