মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মো. সেলিম উদ্দিন: “নেতৃত্বে সততা ও ন্যায়পরায়ণতা সময়ের দাবি”

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক, বিয়ানীবাজার, ৭ জুলাই:

বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন।

সভাটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন মাওলানা ফয়জুল ইসলাম, আমীর, জামায়াতে ইসলামি, বিয়ানীবাজার শাখা। পরিচালনায় ছিলেন পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জমির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেলিম উদ্দিন বলেন,

“আমরা এক ক্ষণস্থায়ী পৃথিবীতে বাস করছি। এখানে রঙিন স্বপ্ন নয়, বরং কর্ম এবং দায়িত্ব পালনের সময়। এ দুনিয়া পরীক্ষা কেন্দ্র, আর আমরা সেই পরীক্ষার অংশগ্রহণকারী। জনপ্রতিনিধিদের উচিত এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রচেষ্টা চালানো।”

তিনি বলেন,

“আজকের সমাজে ভুল নেতৃত্ব ও অর্থলোভী চরিত্রের কারণে জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে। একজন প্রতিনিধি হিসেবে সৎ, যোগ্য, কর্মঠ ও ন্যায়পরায়ণ হওয়া জরুরি। এমনকি ইসলামী মৌলিক মাসায়েল সম্পর্কেও তার ন্যূনতম জ্ঞান থাকা দরকার।”

বক্তব্যে তিনি প্রশাসনের কিছু অনিয়মের প্রসঙ্গ টেনে আনেন। উদাহরণ দিয়ে বলেন,

“গোলাপগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার হজ বরাদ্দের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন—এ ধরণের অনিয়ম রোধে জনতার জবাবদিহিতা প্রয়োজন।”

সেলিম উদ্দিন আরও বলেন,

“৫৪ বছর পর জনগণের সামনে একটি ভালো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এসেছে। এখন সময় এসেছে যোগ্য ও সৎ নেতৃত্বকে নির্বাচিত করার। সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রশাসনও তাদের সম্মান করতে বাধ্য থাকবে।”

তিনি জনগণ ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন,

“আপনি মানবসেবা করবেন, না ঘৃণার পাত্র হবেন? আপনি জান্নাতের পথে চলবেন, না জাহান্নামের দিকে—এই সিদ্ধান্ত আপনার নিজের।”

সভায় স্থানীয় অনেক জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews