বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী

আমি এমন একজনকেও চিনি” : আতাউর রহমান

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

“আমি এমন একজনকেও চিনি”
-Π আতাউর রহমান

আমি এমন একজনকেও চিনি—
লাখ টাকার খাটে শুয়ে ঘুমাতে পারে না,
ডিপ্রেশনের অন্ধ গলিতে হারায়,
সিগারেটের ধোঁয়ায় লিখে তার দুঃখের ডায়েরি।
আর চিনি ষাট বছরি এক ফেরিওয়ালাকে—
দিনভর গ্রামে গ্রামে পণ্য বিক্রি শেষে রাতে শুয়ে
ঘুমায় পাথরের মতো, নিঃশব্দ সুখে।

আমি চিনি—
একজন-কে যে ফিটনেস আসক্তিতে
জিমে গিয়ে ঘাম ঝরায় হাজার টাকায়।
আর এদিকে মাটিকাটা শ্রমিক অভাব গিলে খায়
আর তার শরীর হয়ে যায় অলৌকিক ভাস্কর্য!

আমি চিনি—
তাকে-ও যে মুড়ি খেয়েও মোটা হয়ে যায়,
আর কেউ জগৎ খেয়েও কঙ্কাল থাকে !
সুখের সংজ্ঞায় ভিন্নতা আছে—
কেউ পেয়ে কাঁদে, কেউ না পেয়ে।

আমি চিনি—
একজনকে যে শুকনা মুড়ি খেয়ে ডায়েটিং করে,
আর এদিকে বস্তির বুয়ার মেয়ে—
অভাবে খেতে না পেয়ে রোগা হয়ে যায়।

আমি চিনি—
একজনকে, যিনি ডায়বেটিস নিয়ন্ত্রণে সকালে দৌড়ান,
আর এক যুবক দৌড়ায়—
বেঁচে থাকার জন্য, চাকরির আশায়,
দু’জনেরই ঘাম ঝরে, তবে লক্ষ্য আলাদা।

আমি চিনি সেই গল্পকেও—
রাজার অসুখ, আর জামাহীন সুখী মানুষের কাহিনি,
যে শিখিয়েছে— সবকিছু থাকলে সুখ হয় না,
আর কিছু না থাকলেও সুখ জেগে থাকতে পারে।

তাই তো বলি—
আমি এমন মানুষকেও চিনি,
যার পকেটে টাকা আছে, তবুও অভাবের ভিতরে বাঁচে।
আর চিনি তাকেও—
যার কিচ্ছু নেই, তবুও সে ‘আছে’ বলে বাঁচে।

#ভূমিকা:
আমরা সবাই ছুটছি—কেউ আরাম পেতে, কেউ নিরাপত্তা, কেউ শান্তি, কেউ কিছু না কিছু হারিয়ে ফেরত পেতে। অথচ জীবনের অদ্ভুত সমীকরণগুলো আমাদের শিখিয়ে দেয়, সুখ নির্ভর করে না বস্তু বা অবস্থানের উপর, বরং দৃষ্টিভঙ্গি, উপলব্ধি আর হৃদয়ের প্রশান্তির উপর। কারো ঘরে সব কিছু থাকলেও ঘুম নেই, কারো কাছে কিছুই নেই, তবুও সে স্বপ্ন দেখে। এই বৈপরীত্যের মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল পাঠ—সবাই নিজ নিজ যুদ্ধেই ব্যস্ত, যার রূপ আর মূল্য একেক জনের কাছে একেক রকম। এই ভাবনা থেকেই লেখা কবিতাটি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews