বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী

চার প্রহর চলে রাত-দিন: আতাউর রহমান

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

চার প্রহর চলে রাত-দিন
Π আতাউর রহমান

গণতন্ত্র বলে — “আমি জনগণের স্বপ্ন,
ব্যালটে গাঁথা বিশ্বাসের গল্প।
আমার বুকে জেগে ওঠে আশা,
নাগরিকের মুখে পড়ে ভাষা।”

কিন্তু পাশে দাঁড়িয়ে ষড়যন্ত্র হাসে,
নিরবে ছুরি চালায় বিশ্বাসের পাশে।
ছায়ার নিচে আঁকে নতুন ছক,
বিপ্লব নয়, শুধু ক্ষমতার চক।

সংস্কার চিৎকার করে: “আমি চাই বদল!
শুধু মুখোশ নয়, ভেতরটাও নতুন জল।
গড়ো যদি সত্য, ভাঙো আগে মিথ,
প্রতিজ্ঞার খাঁচা ছেড়ে দাও মুক্ত গীত।”

নির্বাচন আসে— কাঁধে বহু প্রচার,
দেয়ালে দেয়ালে রঙিন প্রতিজ্ঞার ভার।
কিন্তু ব্যালটের ছায়ায় থেকে যায় ভয়,
স্বপ্ন দেখে জনগণ, জেগে থেকে কয়?

এভাবেই চার প্রহর চলে রাত-দিন,
গণতন্ত্রের গানে, ষড়যন্ত্রের বিন।
সংস্কার থামে না, চায় শুধু আলো,
আর নির্বাচন — পথ দেখে, কবে আসবে ভালো।

রচনাকাল: ১৫ এপ্রিল ২০২৫খ্রি, বিয়ানীবাজার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews