রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

মঙ্গল শোভাযাত্রা’র নতুন নাম ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড প্রতিবেদক: বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’, এবার নতুন নামে অনুষ্ঠিত হবে। আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শোভাযাত্রার নাম পরিবর্তিত হয়েছে এবং এবার এটি ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত হবে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। এ বছরও চারুকলা অনুষদ বাংলা নববর্ষ উদ্‌যাপনে ব্যাপক আয়োজন করছে এবং শোভাযাত্রার পরিকল্পনা চলছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, এবার নববর্ষ উদযাপনে একপেশে সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের শোভাযাত্রা সবার সাথে নিয়ে আনন্দময় হবে।

আগে ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তার মতামত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, পহেলা বৈশাখের সকালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হতে থাকে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে এবং ঢাকের তালে তালে শাহবাগ মোড় হয়ে শিশুপার্কের সামনে দিয়ে ফিরে এসে টিএসসিতে শেষ হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews