সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন

শিক্ষকদের ‘কল্যাণ ভাতার’ চাপ নবম শ্রেণির রেজিস্ট্রেশনে!

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতার জন্য ভর্তি ফির সঙ্গে ১০০ টাকা করে নেয়া হলেও এবার নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফির সঙ্গেও এ বাবদ অতিরিক্ত অর্থ আদায় শুরু হয়েছে। এ নিয়ে ‘নাখোশ’ অভিভাবকরা।

তারা বলছেন, শিক্ষক-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন পান। অবসর সুবিধা দেয়াটাও সরকারের দায়িত্ব। কিন্তু সেটা শিক্ষার্থীদের কাঁধে ‘চাপানো হচ্ছে’।

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ফির সঙ্গে ১০০ টাকা করে আদায় ২০২৩ সালে শুরু হয়। এরপর চলতি বছর থেকে বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকেও ভর্তিতে এ খাতে ১০০ টাকা করে নেয়া হয়। আগামী বছরও তা দিতে হবে। তবে রেজিস্ট্রেশনের সঙ্গে এই খাতের জন্য অর্থ কেটে রাখা এবারই প্রথম।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় রেজিস্ট্রেশনে বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০০ টাকা ফি আদায় শুরু হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।’

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফি ২৯৬ টাকা নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড।

শুক্রবার (১ নভেম্বর) থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও টাকা জমা দেয়া যাবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews